Home Uncategorized টোটোর ধাক্কায়গুরুতর জখম ১

টোটোর ধাক্কায়গুরুতর জখম ১

0

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : টোটোগাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন নিশিকান্ত সরদার নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের হেড়োভাঙ্গা বাজার সংলগ্ন মহেন্দ্রমোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে নিশিকান্ত সরদার নামে ওই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি টোটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই ব্যাক্তি। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই আশাঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version