Home Uncategorized ভদ্রেশ্বরে শ্রী শ্রী নন্দদুলাল জিউর ২৫০ বছরের রথ

ভদ্রেশ্বরে শ্রী শ্রী নন্দদুলাল জিউর ২৫০ বছরের রথ

0

মলয় সুর: ঐতিহ্যমন্ডিত ভদ্রেশ্বর রথ তলার রথ এবছর ২৫০ বছরে পদার্পণ করল। উল্লেখ্য এই রথে চিরাচরিত জগন্নাথ- বলরাম- সুভদ্রার বিগ্রহ চড়েন না, এই রথে চেপে মাসি বাড়ি যান নন্দদুলাল জিউ মন্দিরের কষ্টিপাথরের রাধা কৃষ্ণ মূর্তি। এলাকার মানুষের কাছে তিনি প্রাণের ঠাকুর। ঠাকুরবাড়ির বর্তমান প্রজন্ম দেবাশীষ ঘোষাল বলেন, আড়াইশো বছরের বেশি আগে আমাদের পূর্বপুরুষরা এই রথ চালু করেছিলেন। এই মন্দিরের সারা বছর বিভিন্ন উৎসব আয়োজন করা হয়। এদিন রথের রশি টান দিয়ে রথযাত্রা শুরু করেন চাঁপদানির বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং। এই উপলক্ষে ভক্ত শ্যামসুন্দর সাহা জানালেন, এই রথের দেবতার কিন্তৃ মাসির বাড়ি নেই। পুনরায় মন্দিরের ফিরে আসেন। এদিন রথের সঙ্গে ছিলেন উজ্জ্বল রায় কৃশানু পাল শংকর সিং রাজেশ পাশওয়ান প্রমুখ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version