বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। প্রত্যেক বছর মুসকান নর্থবেঙ্গল কাউন্সিল বিশেষ চাহিদা সম্পন্ন সংস্থার তরফ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এ বছরও তাদের উদ্যোগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বিষয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩৭ তম বর্ষে পদার্পণ করল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ২২ টি দল, অন্ততপক্ষে ৪০০ জন প্রতিযোগী এবারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আজমিকেয়ার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।



