Home Uncategorized বাম – তৃণমূলে আমলে হয়নি রাস্তা , এবার বর্তমান সরকারের কাছে পাকা...

বাম – তৃণমূলে আমলে হয়নি রাস্তা , এবার বর্তমান সরকারের কাছে পাকা রাস্তার আকুল আবেদন

0

পার্থ কুশারী , চম্পাহাটি: যুগের পর যুগ বদলেছে রঙ , কিন্তু বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য। দীর্ঘ ৩৪ বছরের বাম জমানা এবং মাঝখানে তৃণমূলের ১৫ বছরের শাসককাল পেরিয়ে গেলেও এলাকায় মূল রাস্তাটি আজ পর্যন্ত পাকা হয়নি। দুই প্রধান রাজনৈতিক দলের জমানায় কেবল বঞ্চনা আর আশ্বাসের রাজনীতি দেখার পর , এবার এলাকার বেহাল রাষ্ট সংস্কারের জোরালো দাবি নিয়ে বর্তমান সরকারের দ্বারস্থ হলেন ক্ষুদ্ধ এলাকাবাসী।প্রশাসনের উচ্চপর্যায়ের লিখিত আবেদন জানিয়ে দ্রুত রাস্তাটি তৈরি করার আর্জি রেখেছেন তারা। স্থানীয় সূত্রে খবর , এলাকার প্রধান এই রাস্তাটি দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল হয়ে পরে রয়েছে। সামান্য বৃষ্টিতেই জল জমে কাদা আর বড় বড় গর্তের সৃষ্টি হয় , যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল – কলেজের শিক্ষার্থী , রোগী ও প্রবীণদের। জরুরি প্রয়োজনে এম্বুলেন্সের বা ছোট গাড়িও গ্রামে ঢুকতে চায় না। গ্রামবাসী বাপি সাফুই অভিযোগ , ৩৪ বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন এই রাস্তার উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।পরবর্তীতে পরিবর্তনের স্লোগান দিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ১৫ বছর কেটে গেলেও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি ঘটেনি। বার বার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে ঘুরেও কেবল মিথ্যে প্রতিশ্রুতি মিলেছে বলে অভিযোগ বাপি বাবুর। অবশেষে বাধ্য হয়েই বর্তমান সরকারের কাছে এলাকার সার্বিক উন্নয়ন ও একটি পাকা রাস্তা আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। সাধারণ মানুষের প্রশ্ন আর কত বছর দুর্ভোগ সহ্য করতে হবে তাদের ? নতুন সরকারের কাছে তাদের একটাই দাবি , দ্রুত পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাস্তা তৈরি করে তাদের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটানো হোক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version