Friday, March 6, 2026
spot_img

প্রেমের মর্মান্তিক পরিণতি: সাগরদ্বীপে যুবকের রহস্যমৃত্যু, ঘনিয়ে উঠছে খুনের অভিযোগ

সৌরভ নস্কর গঙ্গাসাগর : ​দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার গোবিন্দপুর এলাকার এক ২০ বছরের যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম রাকেশ পাত্র। পরিবারের দাবি, ভালোবাসার মাসুল দিতে হলো রাকেশকে। পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, মাস পাঁচেক আগে পাশের গ্রাম নগেন্দ্রগঞ্জের রিনা মন্ডলকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেন রাকেশ। তবে এই সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবার। বিয়ের পর জীবিকার তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন রাকেশ। ১০ দিন আগে বাড়ি ফিরে তিনি জানতে পারেন স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছেন। অভিযোগ, গত রবিবার রাতে শ্বশুরবাড়ি থেকে ফোন করে রাকেশকে ডাকা হয়। সোমবার সকালে সেই শ্বশুরবাড়ির এক আত্মীয়ের গোয়ালঘর থেকেই গামছা জড়ানো অবস্থায় রাকেশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাকেশের পরিবারের স্পষ্ট অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি সুপরিকল্পিত হত্যা, তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles