Friday, March 6, 2026
spot_img

পৌর বাজেট পেশ

বরুণ মণ্ডল  :  কলকাতা পৌরসংস্থার ১৯৮০ সালের কলকাতা পৌর নিগম আইনানুযায়ী অষ্টম পৌর বোর্ডের ও ফিরহাদ হাকিমের নেতৃত্বে চলা প্রথম পূর্ণাঙ্গ পৌর বোর্ডের আজ ১৩ ফেব্রুয়ারি শেষ পূর্ণাঙ্গ বাজেট-বরাদ্দ’ পেশ হল।  এদিন দুপুর আড়াইটায় মহানাগরিক ফিরহাদ হাকিম কলকাতা পৌরসংস্থার ২০২৬ – ‘২৭ বাজেট-বরাদ্দ ও চলতি ২০২৫-‘২৬ সালের সংশোধিত বাজেট-বরাদ্দ পেশ করলেন।  এবারের বাজেটে পৌরবাসীর সম্পত্তি কর না বাড়িয়ে বকেয়া বিপুল পরিমাণ বকেয়া আদায় জোর দেওয়া হয়েছে।  

কলকাতা পৌরসংস্থা সূত্রে খবর, ২০২৪ – ‘২৫ অর্থবর্ষে ১,২৬০ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার ৫৪৫ টাকা সম্পত্তি কর আদায় হয়েছে।  চলতি ২০২৫ – ‘২৬ অর্থবর্ষে এপর্যন্ত আদায় হয়েছে ১,১৬৪ কোটি ৬১ লক্ষ ২১ হাজার ৭৬৩ টাকা।  সুতরাং গতবারের তুলনায় এ পর্যন্ত আদায়ের পরিমাণে প্রায় ৯৫ কোটি টাকার তফাৎ রয়েছে।  তবে চলতি অর্থবর্ষের এখনো দেড় মাস বাকি রয়েছে।  চলতি বছরের বাজেটে সম্পত্তি কর আদায়ের বরাদ্দ ছিল ১,৫৮১ কোটি ৩৩ লক্ষ টাকা।  আগামী ২০২৬ – ‘২৭ অর্থবর্ষের বাজেটে সম্পত্তি কর আদায়ের বরাদ্দ রাখা হয়েছে ১,৬০৩ কোটি ৫৩ লক্ষ টাকা।  

কলকাতা পৌরসংস্থার মহানাগরিক ফিরহাদ হাকিম কলকাতা পৌরবাসীর জন্য চলতি অর্থবর্ষের তুলনায় ৩ কোটি ৭২ লক্ষ টাকা ঘাটতি কমিয়ে ২০২৬ – ‘২৭ অর্থবর্ষের ১১১ কোটি টাকা ঘাটতি দেখানো দেখানো হয়েছে।  যদিও চলতি অর্থবর্ষে ২০২৫ – ‘২৬ সালের সংশোধিত বাজেট বরাদ্দে ঘাটতি দেখানো হয়েছে ১২২ কোটি ৬ লক্ষ টাকা।   আগামী অর্থবর্ষের মোট আয় দেখানো হয়েছে ৫,৭৯১ কোটি ৪৩ লক্ষ টাকা।  কিন্তু চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট আয় দেখানো হয়েছে ৪,৩৪৮ কোটি ২ লক্ষ টাকা।  কিন্তু চলতি ২০২৫ – ‘২৬ অর্থ বর্ষের বাজেটে আয় বরাদ্দ হয়েছিল ৫,৫২৪ কোটি ৮৪ লক্ষ টাকা।   সুতরাং চলতি অর্থবর্ষে আয় কম হবে ১,১৭৬ কোটি ৮২ লক্ষ টাকা।  এদিকে সম্পত্তি কর আদায় বরাদ্দের তুলনায় ৫৪৮ কোটি ৩ লক্ষ টাকা কম হবে মহানাগরিক বাজেট পেশ অনুযায়ী।  

এদিনের বাজেট পেশ পর্বে মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন,  কলকাতা পৌর নিগম এলাকায় ২০২৫ – ‘২৬ অর্থ বর্ষের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ১,৩৭,৮৩৭ জন আবেদনকারীর নাম নথিভুক্ত করা হয়েছে।  এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ৬,৫৮,৪৪৯ জন।  ২০২৫ – ‘২৬ অর্থবর্ষে মোট ৮০০ কোটি টাকা উপভোক্তাদের মধ্যে প্রদান করা হয়েছে। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles