Saturday, March 7, 2026
spot_img

নিম্নচাপের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগরঃ আবারো নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর নিম্নচাপের জেরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং দমকা হওয়ার সঙ্গে সমুদ্র নদী উত্তাল থাকার সম্ভাবনা। প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে বন্দরে ফিরে এসেছে মৎস্যজীবীরা। হওয়ার দাপট না থাকায় সুন্দরবনের ফেরি সার্ভিস গুলি চালু রাখা হয়েছে দুর্যোগ বাড়লে প্রশাসনের নির্দেশ মেনে বন্ধ করে দেয়া হতে পারে ফেরি সার্ভিস।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ একাধিক জায়গায় চলছে বৃষ্টি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে মাইকিং করে পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করছে, প্রশাসনের নজর এড়িয়ে যারা স্নানের জন্য নামছে তাদেরকে তুলে নিরাপদ স্থানে পাঠাচ্ছে প্রশাসন। কাঁচা বাড়ি এবং দুর্বল নদী বাঁধের উপর নজর রেখেছে প্রশাসন, নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে এলার্ট করা হচ্ছে দুর্যোগ বাড়লে নিরাপদ স্থানে তারা যেন চলে যায়। গত কয়েকদিন আগে গঙ্গাসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের বকখালিতে ও তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের তাই আগে থেকে পর্যটক কেন্দ্রগুলি ফাঁকা করে দিয়েছে প্রশাসন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles