Home Uncategorized ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে হাওড়া থানায় এফআইআর, গ্রেফতারের দাবি কংগ্রেসের

ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে হাওড়া থানায় এফআইআর, গ্রেফতারের দাবি কংগ্রেসের

0

সুমন আদক, হাওড়া: আপামর বাঙালিকে অপমান করার অভিযোগ তুলে ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’র বিরুদ্ধে হাওড়া থানায় এফআইআর করল হাওড়া সদর জেলা কংগ্রেস। বুধবার হাওড়া সদর কংগ্রেস কমিটির সভাপতি পার্থসারথি ভৌমিকের নেতৃত্বে দলের পক্ষ থেকে থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেসের অভিযোগ, ধীরেন্দ্র শাস্ত্রীর বক্তব্যে বাংলার মানুষ তথা বাঙালি সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে। এর প্রতিবাদেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে প্রশাসনের কাছে অবিলম্বে ধীরেন্দ্র শাস্ত্রীকে গ্রেফতারেরও দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক ওম প্রকাশ জয়সওয়াল, হাওড়া সদর কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শাহিদ কুরেশি-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। এফআইআর দায়েরের পর কংগ্রেস নেতৃত্ব জানায়, বাঙালি সমাজের সম্মান ও মর্যাদার প্রশ্নে তাঁরা কোনও আপস করবেন না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version