Home Uncategorized দীপাবলির আগেই চম্পাহাটিতে উপচে পড়া ভিড়! ক্রেতাদের মন কারছে নতুন বাজি “পদ্ম”

দীপাবলির আগেই চম্পাহাটিতে উপচে পড়া ভিড়! ক্রেতাদের মন কারছে নতুন বাজি “পদ্ম”

0

পার্থ কুশারী ও সুব্রত মন্ডল, চম্পাহাটি : দীপাবলির আলোয় সেজে উঠতে চলেছে চারিদিক। আর আলোর উৎসব মানেই দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত বাজির বাজার চম্পাহাটির। প্রতি বছরের মতো এবারে ও উৎসবে মরশুমে চম্পাহাটি বাজির বাজারে ঢল নেমেছে ক্রেতাদের। নজর কাড়তে বাজারে এসেছে সম্পূর্ণ নতুন এক বাজি যার নাম “পদ্ম”। ওঁ মা সুশীলা ইন্দাসট্রি নামে এক বাজি ব্যবসায়ী নকুল মন্ডলবাবু বলেন , উৎসবের বাজারে নতুনত্ব আনতে এই বিশেষ বাজিটি তৈরী করা হয়েছে। মাটিতে বসিয়ে পলতেতে আগুন দিলেই এটি হুবহু পদ্ম ফুলের মতো পাপড়ি মেলে আলোর রোশনাই ছড়াবে , যা আট থেকে আশি — সকলেরই মন জয় করে নিচ্ছে। ইতিমধ্যেই চম্পাহাটি দোকানে দোকানে এই নতুন পদ্ম বাজি কেনার জন্যে উপচে পড়ছে ভিড়। পাইকারি থেকে খুচরো সব ধরণের ক্রেতাদের মধ্যেই এটি নিয়ে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। ক্রেতাদের দাবি , পরিবেশের কথা মাথায় রেখে এবং উৎসবের আনন্দকে দ্বিগুন করতে এই এই আকর্ষণীয় বাজিটি এবার বাজারে আনা হয়েছে। সব মিলিয়ে এবারে আলোর উৎসবে চম্পাহাটি বাজির বাজারে লক্ষ্মীলাভে বড় ভরসা জোগাছে এই নতুন পদ্ম বাজি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version