Friday, March 6, 2026
spot_img

জিএমআইটি, বারুইপুরে ট্রাই-এর গ্রাহক সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি বা জিএমআইটি-তে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করে। এই কর্মশিবিরে টেলিকম পরিষেবার গুণমান এবং গ্রাহক সুরক্ষার মত বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই অনুষ্ঠানে সাধারণ মানুষ, সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন। জিএমআইটি-এর রেজিস্ট্রার ডক্টর নিবেদিতা মুখোপাধ্যায় বানিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের সাইবার সেন্টার অফ এক্সেলেন্স-এর সাইবার বিশেষজ্ঞ শ্রী শুভেন্দু চক্রবর্তী বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে ট্রাই-এর কলকাতার আঞ্চলিক দফতরের যুগ্ম উপদেষ্টা শ্রী অসীম দত্ত ভারতে টেলিকম পরিষেবা পরিচালনায় প্রযোজ্য আইনগত কাঠামো ব্যাখ্যা করেন এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় ট্রাই-এর ভূমিকা ও দায়িত্বের কথা তুলে ধরেন। ভ্যালু অ্যাডেড সার্ভিস, অননুমোদিত বাণিজ্যিক যোগাযোগ, মোবাইল নম্বর পোর্টেবিলিটি, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, ট্যারিফ ও ডেটা পরিষেবা সংক্রান্ত ক্রেতাকেন্দ্রিক বিধিবিধান সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি, গ্রায়কদের ক্ষমতায়নের জন্য ট্রাই-এর মোবাইল অ্যাপ্লিকেশন ও পোর্টাল ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সাইবার প্রতারণা প্রতিরোধ এবং টেলিকম দফতরের সঞ্চার সাথী পোর্টাল সম্পর্কেও উপস্থাপনা দেওয়া হয়। এই পর্বে চক্ষু, সিইআইআর এবং ট্যাফকপ-এর মতো বিভিন্ন সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়। সবশেষে, অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন ট্রাই এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার আধিকারিকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles