Saturday, March 7, 2026
spot_img

ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি ‘অপারেশন সিঁদুর’! গঙ্গাসাগরের মণ্ডপে সরস্বতী পুজোয় বড় চমক

বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় যখন মেতেছে গোটা বাংলা, তখন এক অনন্য নজির সৃষ্টি করল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ইয়ুথ কেরিয়ার কোচিং সেন্টার-এর ছাত্র-ছাত্রীরা। কেবল বই-খাতায় সীমাবদ্ধ না থেকে, সৃজনশীলতার এক অনন্য নিদর্শন তুলে ধরেছে তারা। তাদের এ বছরের পুজোর মূল আকর্ষণ হলো বিশেষ থিম— ‘অপারেশন সিঁদুর’।
​কোনো পেশাদার শিল্পী নয়, বরং কোচিং সেন্টারের একঝাঁক পড়ুয়া দিন-রাত এক করে নিজেদের হাতে তৈরি করেছে এই অভিনব মণ্ডপ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে হাড়ভাঙা খাটুনি আর অদম্য জেদকে সম্বল করে ছাত্র-ছাত্রীরা এই মণ্ডপটি সাজিয়ে তুলেছে। ‘অপারেশন সিঁদুর’ থিমটির মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা, যা দেখতে এখন থেকেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
​প্রায় একমাস ধরে ছাত্র-ছাত্রীরা এই অপারেশন সিঁদুর থিমের আদলে পুজো মন্ডপ টি বানিয়েছে। প্রত্যেক বছরই সরস্বতী পুজোতে তারা নিত্য নতুন থিমের ছোঁয়া নিয়ে আসে। এ বছরও অপারেশন সিঁদুর তাদের মূল আকর্ষণ। শুক্রবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল থেকে এই পুজো মণ্ডপে সাগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে এই ঠাকুর এবং থিমের প্যান্ডেল দেখার জন্য।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles