Home Uncategorized কালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা

কালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা

0

দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: বিজেপি প্রার্থীদের সমর্থনে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কালনার সিমলন মছলন্দপুরে। আয়োজক ছিল বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিমলন মছলন্দপুরে আয়োজিত এই মেগা জনসভা থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনের নানাদিকের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন।একইসঙ্গে তিনি দুর্নীতি এবং অত্যাচার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষকে সর্বত্র বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। এদিন প্রধানমন্ত্রী সভায় উপস্থিত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ১৪ জন বিজেপি প্রার্থীর সঙ্গেও পরিচিত হন। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য রাজ্য শীর্ষ নেতৃত্ব। সভাপতিত্ব করেন দলের জেলা (সাংগঠনিক কাটোয়া) সভাপতি স্মৃতিকণা বসু।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version