Sunday, March 8, 2026
spot_img

এক টাকার দেশলাই নিয়ে বচসা,যুবক কে বেধড়ক মারধর করার অভিযোগ

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : সামান্য এক টাকার দেশলাই। সেই দেশলাইয়ের দাম দেওয়া নেওয়া নিয়ে বচসা। বচসার জেরে এক যুবক কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহষ্পতি বার রাতের বেতবেড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। ঘটনার বিষয়ে আক্রান্ত যুবক থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। বর্তমানে আক্রান্ত যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের বেতবেড়িয়া(ঘোলা) ষ্টেশন সংলগ্ন বাজার।বৃহষ্পতিবার রাতে বাজারের একটি দোকানে দেশলাই কিনতে গিয়েছিলেন জীবনতলা থানার অন্তর্গত হোমরা-পলতা নাগোরতলা এলাকার যুবক সাদ্দাম খান। সেখানে দেশলাই দোকানদার কে এক টাকা দিয়েছিলেন।অভিযোগ দোকানদার টাকা দেয়নি বলে বচসা শুরু করে। ইতিমধ্যে আচমকা সাদ্দাম কে দু-তিনজন বেধড়ক মারধর শুরু করে। এমন কি তার বাম চোখে ঘুঁসি মারে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আক্রান্ত যুবক। কোন রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে যায়। সেখানেই আক্রান্ত ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত যুবক জানিয়েছে , ‘আমি কলকাতায় কাজে গিয়েছিলাম। ট্রেন থেকে নেমে একটি দোকানে এক টাকা দিয়ে দেশলাই কিনেছিলাম।টাকা দেওয়ার পর দোকানদার  টাকা পায়নি বলে বচসা করে। সেই সময় দোকানদার ও কয়েকজন যুবক আমাকে আচমকা ঘিরে ধরে। কিল ঘুঁসি মার  তে থাকে। আমার বাম চোখে ঘুঁসি মারে। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাই। সেখান থেকে কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচি। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ জানাবো।’

অন্যদিকে পুলিশ সুত্রের খবর অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles