Sunday, March 8, 2026
spot_img

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে কাটোয়ায় জোরদার সরকারি প্রচারাভিযান

দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে সর্বত্র প্রচার অভিযান চলছে। পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাও। কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দিনভর শহরজুড়ে জমজমাট প্রচার অভিযান চলে। এতে শামিল করা হয়েছিল একাধিক লোকসংস্কৃতি গোষ্ঠীকে। তারা জমজমাট পথনাটিকা, গানবাজনা, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ প্রচারপুস্তিকা বিলির মাধ্যমে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছিল। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি বুথের মানুষজন তাদের এলাকার ছোটখাটো বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ সমস্যা সমাধানের দাবি জানাতে পারবেন। এজন্য বুথে বুথে একটি নির্দিষ্ট দিনে শিবির খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সাধারণ মানুষকে সেই শিবিরে গিয়ে যথাবিহিত আবেদন জানাতে হবে। সর্বত্র এই কর্মসূচি সফল করার জন্য কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles