সুমন আদক, হাওড়া: এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় বুধবার বাগনান-১ বিডিও অফিসে বিক্ষোভ দেখান মহিলারা। এদিন বাগনানের বিভিন্ন এলাকা থেকে মহিলারা জড়ো হয়ে সেখানে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। পুলিশ পরিস্থিতির সামাল দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছান হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত। পরে ব্লক প্রশাসনের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন।
