Home Uncategorized অচৈতন্য ট্রেনযাত্রী উদ্ধার,চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল রেলপুলিশ

অচৈতন্য ট্রেনযাত্রী উদ্ধার,চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল রেলপুলিশ

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: অচৈতন্য এক ট্রেনযাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলো রেল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার প্রান্তিক স্টেশন তথা সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে।স্থানীয় ও রেলপুলিশ সুত্রের খবর,বুধবার সকাল ৯ টা নাগাদ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল ক্যানিং ষ্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায়।সমস্ত যাত্রীরা নেমে যে যার গন্তব্যে চলে যায়। ভেন্ডারের মেঝেতে তখন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বারুইপুরের সুভাষগ্রাম মল্লিকপুরের বছর পঞ্চাশ বয়সের রাজুমোহন চাত্রী নামে এক ব্যক্তি।ঘটনাটি নজরে পড়ে ট্রেনযাত্রী রমেন মণ্ডল,সিকান্দর সাহানী সহ অন্যান্যদের। তারা ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় ট্রেনের কামরা থেকে উদ্ধার করে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। পরে কর্তব্যরত রেল পুলিশ কে ঘটনার কথা জানায়। রেলপুলিশ তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি অচৈতন্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ির লোকজনদের কে রেলপুলিশের তরফে ঘটনার কথা জানানো হয়েছে।

নিত্যযাত্রীরা রমেন মন্ডল ও সিকান্দার সাহানী সহ ক্যানিং ষ্টেশনে কর্তব্যরত রেলপুলিশের এমন মানবিক কর্তব্য কে প্রশংসা করেছেন।  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version