সুমন আদক, হাওড়া: অপরাধ দমনে বিশেষ তৎপরতা নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সমস্ত থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারির পাশাপাশি বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
