Home Uncategorized হাওড়া থেকেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশাল প্রতিবাদ মিছিল

হাওড়া থেকেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশাল প্রতিবাদ মিছিল

0

সুমন আদক, হাওড়া: সাংবাদিকদের উপর আক্রমণ, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি সহ একাধিক বিষয় নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং শিক্ষক সংগঠন সহ সঙ্ঘ পরিবারের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক প্রতিবাদ মহামিছিলের ডাক দেওয়া হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠনের দ্বারা পরিচালিত ওই সংগঠনের এদিনের মিছিল শুরু হয় দুপুর ১টা নাগাদ। হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয়ে ওই বিশাল মিছিল হাওড়া ব্রিজ ধরে কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যান সংগঠনের সদস্যরা। মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ সদস্যের হাতেই ছিল জাতীয় পতাকা। ওই মিছিল ধর্মতলায় গিয়ে অন্যান্য জেলার মিছিলের সঙ্গে মিলিত হবে বলে উদ্যোক্তারা জানান। এদিন হাওড়া জেলার বিভিন্ন কলেজ সংগঠনের কয়েক হাজার ছাত্রছাত্রী ও পরিষদের সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন। প্রসঙ্গতঃ দেশজুড়ে ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে দেশকে অশান্ত করা, অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী দেশবিরোধী চক্রান্তকে ব্যর্থ করতে জাতীয়তাবাদী ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী -শিক্ষক-শিক্ষাকর্মী সকলের ডাকে শিক্ষা, সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ এর উদ্যোগে এদিনের ওই বিশাল প্রতিবাদ মহামিছিলের ডাক দেওয়া হয়। শিয়ালদহের পাশাপাশি হাওড়া স্টেশন থেকেও বিশাল মিছিল ধর্মতলায় যায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version