Home Uncategorized হাওড়ার সাঁকরাইলের ধূলাগোড়ে নতুন পুলিশ আউটপোস্ট এর উদ্বোধন করলেন নগরপাল। আইনশৃঙ্খলা রক্ষা...

হাওড়ার সাঁকরাইলের ধূলাগোড়ে নতুন পুলিশ আউটপোস্ট এর উদ্বোধন করলেন নগরপাল। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় জোর

0

সুমন আদক, হাওড়া: হাওড়ার সাঁকরাইলের ধূলাগোড়ে নতুন পুলিশ আউটপোস্ট এর উদ্বোধন করলেন নগরপাল। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় জোর। শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে এবার হাওড়া সিটি পুলিশের সাঁকরাইল থানার অধীন ধূলাগোড়ে চালু হয় নতুন এই পুলিশ আউটপোস্ট। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ভবনের উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল অখিলেশ কুমার চতুর্বেদী, যুগ্ম কমিশনার গৌরব লাল সহ পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন আউটপোস্টটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো, যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা। তবে শুধু সুরক্ষাই নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এদিন হাওড়া সিটি পুলিশের সাইবার সেল ও সংশ্লিষ্ট টিমের তৎপরতায় বেশ কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি, আর্থিক জালিয়াতি বা চুরির কবলে পড়ে যেসব নাগরিক সর্বস্বান্ত হয়েছিলেন তাঁদের সেই হারানো টাকাও সফলভাবে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version