Home Uncategorized সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত

সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত

0

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবী জানিয়েছেন। সল্টলেকের দলীয় দপ্তরে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই সরকারের ১৪ বছর শাসনের পর রাজ্যে কত কর্ম সংস্থান হয়েছে, কৃষির উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলিতে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হবে, মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ মানূষ সেগুলি জানতে চায়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৫৪০ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া দিতে BSF-কে কেনো জমি দেওয়া হয়নি, রাজারহাট-নিউটাউন সহ ৮০টি বিধানসভা কেন্দ্রে ভোটদাতার সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, ২৬ হাজার বাঙালী শিক্ষকের চাকরী বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী কোনো উত্তর না দিয়ে দিল্লিতে বাঙালী নিগ্রহের অসত্য প্রচার চালাচ্ছেন বলে তাঁর অভিযোগ। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে এই বিষয়ে বিরোধী দলনেতা FIR-ও করতে বলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version