Home Uncategorized রথে এবার সুখোই তিরিশের চাকা

রথে এবার সুখোই তিরিশের চাকা

0

কলকাতায় ইসকনের রথযাত্রা ৫৪ বছরে পরল। ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে রথযাত্রার সূচনা করে দিয়ে যান। কলকাতার রথযাত্রা ইতিমধ্যেই এক বিশাল উৎসবের মুহূর্ত বহন করে নিয়ে আসে। ন’দিনব্যাপী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হবে গুন্ডিচা অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি, যা হাই ব্রিগেড প্যারেড ক্রাউন্ডে তৈরি করা হয়। এবছর জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেল করা হচ্ছে এমনটাই জানালেন ইসকনের পক্ষ থেকে রাধারমন দাস। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসাদ বিতরণ থাকছে রোজ। যেহেতু এবার দীঘায় রথযাত্রার আয়োজন করা হচ্ছে যা সম্পূর্ণটাই পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে ইসকনের তত্ত্বাবধানে হবে তাই কলকাতার রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ঝারু দিয়ে সূচনা করবেন না। তিনি মেলায় উপস্থিত থাকবেন ৩ জুলাই। উদ্বোধনে থাকছেন টালিগঞ্জের কিছু শিল্পীরা, সুব্রত বক্সী এবং জয় পতাকা স্বামীজি।
বলোভদ্রের রথের চাকা যেটা কিনা ছিল বোয়িং ০০৭ বহুদিন ধরে ভার বহন করেছে এবার সেখানে স্থান পেল সুখই ৩০-এর চাকা। রথযাত্রার মাধ্যমে বিশ্বের শান্তি কামনা করেন ইসকনের সন্ন্যাসীরা।
২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মেলা চলবে ময়দানে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version