নিজস্ব প্রতিনি: ভারত সরকারের ক্রীড়া ও যুব দপ্তরের অধীনস্থ মেয়েরা ইয়ুবা ভারত দক্ষিণ কলকাতার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি তুলে ধরা হল সকলের মাঝে। কিভাবে প্রকল্পগুলি নেওয়া যেতে পারে এবং কবে থেকে এই আওতায় যাওয়া যেতে পারে এছাড়াও কিভাবে অনলাইনের মাধ্যমে তা সম্ভব তা তুলে ধরা হল। অনুষ্ঠানটি পরিচালনা করে চেতলার হিন্দ সংঘ। সঙ্গে ছিল কলকাতা আরিয়া ইউনাইটেড স্কোয়াড। বক্তব্য রাখেন স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ প্রশিক্ষিত মৈনাক ইন্দু, সাংবাদিক প্রীতম দাস, সাংবাদিক প্রিয়ম গুহ, শেখ সেলিম, শুভম দে, কৃষ্ণেন্দু দত্ত সন্দীপ মাহাতো এবং এনওয়াইভি বাপন মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবেদার সুবীর ভাদুড়ী। এদিন খেলো ইন্ডিয়া, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা প্রকল্প, স্বচ্ছ ভারত সহ আরো প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
