Home CRIME বোলপুরে প্রকাশ্যে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ, প্রশাসনের নীরবতা ঘিরে প্রশ্ন

বোলপুরে প্রকাশ্যে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ, প্রশাসনের নীরবতা ঘিরে প্রশ্ন

0

বিশাল দাস, বোলপুর: বোলপুর শ্রীনিকেতন ব্লকের সিঙ্গি অঞ্চলে অবাধে চলছে অবৈধ বালি উত্তোলন—এমনই অভিযোগ উঠল স্থানীয়দের তরফে। অভিযোগ অনুযায়ী, জাহানাবাদ (JL No. 169) এবং লাউদহা (JL No. 167) মৌজায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে বালি তোলা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অবৈধ বালি উত্তোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আলমগীর মুন্সী (আলো মুন্সী), পিন্টু সেখ ও রাজু সেখ। তাঁরা সকলেই বোলপুর শ্রীনিকেতন ব্লকের সিঙ্গি অঞ্চলের বাসিন্দা বলে অভিযোগ।অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিদিন দুটি পগলেন মেশিন ব্যবহার করে ৫০ থেকে ৬০টি ডাম্পার ও ডালাবডি গাড়িতে করে বালি তোলা হচ্ছে। সেই বালি পাঠানো হচ্ছে জেলার বাইরেও। এর ফলে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে তেমনই সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এভাবে অবৈধ কাজ চললেও প্রশাসনের তরফে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে অবৈধ বালি উত্তোলনকারীদের সাহস আরও বাড়ছে।এলাকাবাসীর একান্ত দাবি, অবিলম্বে এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিক। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড়সড় পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও করছেন তাঁরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version