Home Uncategorized বিধায়কের বাড়ির বাইরে ঝাঁটা হাতে বিক্ষোভে মহিলারা

বিধায়কের বাড়ির বাইরে ঝাঁটা হাতে বিক্ষোভে মহিলারা

0

সুমন আদক, হাওড়া: হাওড়ার বাগনানের তৃণমূল বিধায়ক রাজা সেনের বাড়ির সামনে শুক্রবার দুপুরে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। বিধায়কের বাড়ির সামনে ওই বিক্ষোভ হয়। আবাস যোজনায় কাটমানি, দুর্নীতি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এদিন শতাধিক মহিলা ঝাঁটা ও জুতো হাতে তীব্র বিক্ষোভ দেখান। খালোড় গোপীমোহন স্কুলের পিছনে অবস্থিত বিধায়কের বাসভবনের সামনে এদিন ওই জনরোষ হয়। বিক্ষোভকারী মহিলাদের দাবি ছিল, আবাস যোজনার নামে কাটমানি নেওয়া হয়েছে এবং স্থানীয়দের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এদিন মহিলারা বিধায়কের ছবিতে ঝেঁটাপেটা করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version