বারুইপুরে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

জাহেদ মিস্ত্রি, বারুইপুর :-


শীতের রাতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত এক এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার গভীর রাতে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি রেল স্টেশনের পাশেই একটি সোনার দোকানে শাটার ভেঙে চুরি করছিল দুষ্কৃতী দল। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতির দল। দুষ্কৃতী দলকে পালানোয় বাধা দিতে গিয়ে আক্রান্ত ১ গ্রামবাসী। সোনার দোকানের মালিক শম্ভু ঘোষ জানান, প্রায় এক কেজি রুপোর গহনা ও ১৫ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। যারা আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় এলাকায় রয়েছে চাপা আতঙ্ক। ব্যবসায়ীরা বারুইপুর থানার পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -
Exit mobile version