রবিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্যের উপস্থিতিতে, এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্তরের সংগঠনের সহ-সম্পাদক তথা ঝাড়খন্ড ফটোগ্রাফার সংগঠনের সভাপতি বাপি ঘোষাল, রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি অভিজিৎ ব্যানার্জি। এবং বাঁকুড়া সংগঠনের পক্ষ থেকে সঞ্জীব বিষয়ী সহ প্রবীণ ফটোগ্রাফার সদস্যগণ।
পুনরায় নির্বাচিত সংগঠনের সম্পাদক রাজু শীট জানান,
এই সভায় এসোসিয়েশনের বিগত বছরের কার্যবিবরণী, আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নির্বাচিত হয় সংগঠনের নতুন কমিটি।
সংগঠনের এবং সদস্যদের সার্বিক উন্নয়নের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন বলে জানান তিনি।
এ সভায় উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করেন, জেলার বিশিষ্ট তরুণ তুর্কি সমাজসেবী তীর্থঙ্কর কুন্ডু।
সভার দ্বিতীয়ার্ধে ফটোগ্রাফার বন্ধুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে, এবং কি করে আরো ব্যবসাকে উন্নত করা যায়, সেই বিষয়ে খোলামেলা আলোচনা করেন, জাতীয় স্তরের সংগঠনের সহ সম্পাদক তথা ঝাড়খন্ড ফটোগ্রাফি সংগঠনের সভাপতি বাপি ঘোষাল।
বাঁকুড়া ভিডিও এন্ড স্টিল ফটোগ্রাফিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে, এই অনুষ্ঠান মঞ্চ থেকে বাঁকুড়া জেলার প্রবীণ ফটোগ্রাফারদের সম্মান জানানো হয়।
