পুলিশের তৎপরতায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই চুরির রহস্যভেদ করা সম্ভব হয়েছে। উদ্ধার হয়েছে স্বর্ণালঙ্কার। গত ১৮মে সোমবার হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত কাঁথিলাবার এলাকার বাসিন্দা প্রলয় মাজি থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানায় মামলা রুজু করা হয় এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রীর গ্রহীতাকেও গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২.৫ লক্ষ টাকা মূল্যের সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করা সম্ভব হয়েছে।
