মলয় সুর : শনিবার (২২ আগস্ট) : কলকাতা কলেজ স্ট্রিটে ( বাটা কোম্পানি) সংলগ্ন ব্রহ্মমন্দির গৃহে ‘পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকা ও পাবলিকেশন’-এর উদ্যোগে একগুচ্ছ বই প্রকাশ ও মলাট উন্মোচন অনুষ্ঠিত হল । এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন প্রথিতযশা পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও লেখক পৃথ্বীরাজ সেন। এছাড়াও প্রায় শতাধিক কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ‘পরিধি ছাড়িয়ে’-র কর্ণধার মধুমিতা ধূত-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর পরে পৃথ্বীরাজ সেনের হাত ধরে ‘পরিধি ছাড়িয়ে’-র বাৎসরিক সংখ্যা ‘বিশ্বরূপা’-র মোড়ক উন্মোচন হয়। কর্নধার লেখক মধুমিতা ধূত জানালেন, নিজের উপর এখন অনেক বেশি আস্থা তৈরী হল তাঁর। ছোটো থেকেই লেখালেখির আগ্রহ প্রকাশ পায়। তারপর আরও নানা ছোটো এবং বড় পত্রিকার তাঁর লেখা প্রকাশিত হয়। লক্ষ্যে পৌছানোর তীব্র আকাঙ্খা নিয়েই তাঁর জীবনযাপন।
এদিন ১০টি বই প্রকাশের পাশাপাশি ১২টি বইয়ের মলাট উন্মোচন হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মধুমিতা ধূতের জন্মদিন উপলক্ষে প্রকাশিত বিশেষ সংকলন ‘মধুরমিতা’। বিভিন্ন কবি ও লেখকের লেখা নিয়ে গঠিত এই সংকলনের ভাবনা ও উপস্থাপনায় ছিল অভিনবত্ব। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক লেখকের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গান, আবৃত্তি, কবিতা পাঠ ও স্মৃতিচারণে অংশ নেন উপস্থিত কবি-সাহিত্যিকেরা। ‘পরিধি ছাড়িয়ে’-র কর্ণধার মধুমিতা ধূত সারা বছরের কর্মকাণ্ড ও প্রকাশনা পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন। পরে উপস্থিত কবি ও সাহিত্যিকদের নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। লেখক ও কবিদের সম্মাননাও প্রদান করা হয়।ব্রহ্মমন্দিরের মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে দক্ষ পরিকল্পনা, আন্তরিক পরিবেশ এবং অভিনব উপস্থাপনার ছাপ ছিল স্পষ্ট। সাহিত্য, সৃজনশীলতা ও সৌহার্দ্যের এই আয়োজন শেষ হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে।এককথায় এদিনের বৈকালিক অনুষ্ঠান দর্শকদের অনুপ্রাণিত করেছিল তাতে কোন সন্দেহ নেই।
এদিনে হাজির ছিলেন ১/গায়ত্রী চক্রবর্তী ২/জয়দীপ রায়চৌধুরী ৩/রঞ্জন ঘোষ
৪/সেখ মনিরুদ্দিন ৫/আশিষ মণ্ডল ৬/আশীষ কুমার মন্ডল ৭/সান্ত্বনা চক্রবর্তী ৮/মধুমিতা ধূত।
এমন সুন্দর অনুষ্ঠান একটি রুচিশীল মার্জিত অনুষ্ঠান শ্রোতাদের মনে বহুদিন থাকবে সেকথা নিঃসন্দেহে বলা যায়।
