Home Uncategorized ‘ধূলাগোড়ে কাজে রয়েছি’, বাড়ি থেকে বেরিয়ে বিকেলের পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার...

‘ধূলাগোড়ে কাজে রয়েছি’, বাড়ি থেকে বেরিয়ে বিকেলের পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার যুবক

0

সুমন আদক, হাওড়া: ‘ধূলাগোড়ে কাজে রয়েছি’, বাড়ি থেকে বেরিয়ে বিকেলের পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার যুবক। বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই যুবক। নিখোঁজ যুবকের নাম সুমিত বাগ (৩৩)। সুমিত বাবুর বাড়ি হাওড়ার কোনা তেঁতুলতলা পাটপুকুর এলাকায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে কাজে বেরিয়েছিলেন তিনি। বিকেল ৪-৪০ মিনিট পর্যন্ত শেষবার পরিবারের সদস্যরা সুমিতের সঙ্গে যোগাযোগ করতে পারলেও এরপর থেকে আর ফোনেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজন। ফোন বন্ধ। দুপুরের দিকে হাওড়ার কদমতলায় এবং শেষবার ফোনে ধূলাগোড়ে কাজে রয়েছেন বলে জানান সুমিত। কিন্তু তারপর থেকে আর খোঁজ নেই তাঁর। এই ঘটনায় থানায় মিসিং ডাইরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে, প্রশাসনের কাছে সুমিতের সন্তানসম্ভবা স্ত্রী সুপর্ণা বাগের আবেদন, ‘সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক তাঁর স্বামীকে’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version