সুমন আদক, হাওড়া: মঙ্গলবার বিকেলে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের বকুলতলা প্রমোদা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএলএ টু-দের সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি দলের বর্ষীয়ান কর্মীদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা চৌধুরী, ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরী, ব্লকের সহ সভাপতি তপন পাল, ব্লকের যুব সভাপতি পূর্ণেন্দু ঘোষ, ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ইসাক মল্লিক চন্দন, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক অয়ন ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
