Home Uncategorized তীব্র দাবদাহে জলকষ্টের আশঙ্কা, অপচয় রুখতে কড়া বার্তা সাগর ব্লক প্রশাসনের

তীব্র দাবদাহে জলকষ্টের আশঙ্কা, অপচয় রুখতে কড়া বার্তা সাগর ব্লক প্রশাসনের

0

​সৌরভ নস্কর, গঙ্গাসাগর: তীব্র তাপপ্রবাহে নাজেহাল দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ। তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে পানীয় জলের অপচয় রুখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে সাগর ব্লক প্রশাসন। দ্বীপের বিভিন্ন প্রান্তে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।

​প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে পানীয় জলের প্রতিটি ফোঁটা অত্যন্ত মূল্যবান। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, গৃহস্থালির টেপ কল খোলা থাকার কারণে প্রচুর জল নষ্ট হচ্ছে। এছাড়া চাষাবাদের কাজে ভূগর্ভস্থ জল তোলায় যে সাবমার্সিবল পাম্প ব্যবহার করা হচ্ছে, তার যথেচ্ছ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জল অপচয় বন্ধ করতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। ​সাগর ব্লক প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে বা জল অপচয়ের ঘটনা অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীর সংকট মোকাবিলা করতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনের এই বার্তা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। এখন দেখার, ব্লক প্রশাসনের এই সচেতনতা প্রচার কতটা প্রভাব ফেলে সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাসে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version