Home Uncategorized টোটোর ধাক্কায় জখম সাইকেল আরোহী

টোটোর ধাক্কায় জখম সাইকেল আরোহী

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: টোটোর ধাক্কায় গুরুতর জখম হল এক সাইকেল আরোহী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মিঠাখালি এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাতে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল তালদি পঞ্চায়েতের খাসকুমড়োখালির বাসিন্দা সালাম লস্কর।

সেই সময় মিঠাখালি এলাকায় একটি টোটো গাড়ি তাকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয় ওই সাইকেল আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই সাইকেল আরোহী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version