Home Uncategorized চম্পাহাটি অগ্রণী সংঘের মাঠে খুদে ফুটবলারদের ড্রিবিলিং – পাসিংয়ের পাঠ, ভবিষ্যৎ তারকা...

চম্পাহাটি অগ্রণী সংঘের মাঠে খুদে ফুটবলারদের ড্রিবিলিং – পাসিংয়ের পাঠ, ভবিষ্যৎ তারকা তৈরির লক্ষ্যে কোচের নিবিড় প্রশিক্ষণ

0

পার্থ কুশারী, চম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা : সকালের নরম রোদ আর শিশির ভেজা ঘাস। এরই মাঝে অগ্রণী সংঘের মাঠে চলছে এক অন্যরকম প্রস্তুতি। বলের সাথে খুদে ফুটবলারদের সখ্যতা গড়ে তুলতে নিবিড় প্রশিক্ষন দিচ্ছেন কোচ রাহুল মন্ডল ও গৌতম চক্রবর্তী ( ব্যায়রন)।আগামীর ফুটবলের তারকা তৈরী করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। স্থানীয় খুদে ফুটবলারদের নিয়ে দীর্ঘ মেয়াদী কোচিং ক্যাম্পে আয়োজন করেছে অগ্রণী সংঘ। সপ্তাহে চার দিন, মূলত সকাল ৭ টা থেকে ৯টাপর্যন্ত।আবার বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত কোচের নির্দেশনায় চলছে শারীরিক কশরত, বল কন্ট্রোল, ড্রিবলিং এবং পাশের অনুশীলন। কোচ রাহুলবাবু জানান, ওদের বয়স কম, তাই টেকনিক শেখানোর পাশাপাশি খেলার প্রতি আনন্দ বজায় রাখা জরুরি। এখানে অনুর্ধে ১০ এবং অনুর্ধ ১২ — এই দুই বিভাগে ৩০ জন খুদে ফুটবলার প্রশিক্ষন নিচ্ছে। অনুশীলন শিবিরে অংশগ্রহণকারী এক খুদে ফুটবলার বলে, কোচ স্যার খুব ভালো শেখান। আমি বড় হয়ে জাতীয় দলের হয়ে খেলতে চাই। স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন , এই প্রশিক্ষন থেকে ভবিষ্যতে ভালো ফুটবললার উঠে আসবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version