Home Uncategorized চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জাঁকজমকে ভরে উঠছে

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জাঁকজমকে ভরে উঠছে

0

মলয় সুর, চন্দননগর : দুর্গাপুজো ও কালীপুজো শে। বাপের বাড়ি থেকে কৈলাসে চলে গিয়েছে উমা। বাংলার মনে বিষাদের সুর তির তির করে বইছে। এবার বাংলাকে আলো আনন্দে ভরিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো।  এবার পালা চন্দননগরের। এবারে একগুচ্ছ সুবর্ণ জয়ন্তী ও হীরক জয়ন্তী বর্ষের জগদ্ধাত্রী পুজো হতে চলেছে।  চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানে একটি চমকপ্রদ বিষয়। এবছর একাধিক জুবিলি বর্ষের পুজো কেন্দ্র করে রীতিমতো বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে মোট ১৪টি জুবিলি রয়েছে। এরমধ্যে ভদ্রেশ্বরে ৭টি এবং চন্দননগরে ৭টি জুবিলি আছে। ভদ্রেশ্বর যুব সমিতি -সুবর্ণ জয়ন্তী , ভদ্রেশ্বর নিমতলা- সুবর্ণ জয়ন্তী , ভদ্রেশ্বর চালদাতলা সুবর্ণ জয়ন্তী  , হরিতকীতলা বারোয়ারি- সুবর্ণ জয়ন্তী  , বড়বাজার শীতলাতলা সুবর্ণ জয়ন্তী  , খালিসানি কলপুকুর ধার,  মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব হীরক জয়ন্তী , অন্যদিকে উত্তরাঞ্চল চন্দননগর, কলুপুকুর, বারাসাত ব্যানার্জী  পাড়া (মধ্যাঞ্চল)(রজত জয়ন্তী বর্ষ), দিনেমার ডাঙা প্রতীক সংঘ (সুবর্ণ জয়ন্তী বর্ষ), দিনেমার ডাঙা তালপুকুর পার (সুবর্ণ জয়ন্তী বর্ষ)। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চন্দননগরের জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠানকে স্বীকৃতি দিয়েছেন পাশাপাশি ৫ কোটি টাকার অনুদান দেওয়ার প্রস্তাব ঘোষণা করেছেন। আলোক শিল্পের মায়ানগরীতে চমক দেওয়ার আয়োজন যেমন স্বাভাবিক, তেমনই থাকে প্রতিমা থেকে  মণ্ডপ সজ্জার নিপুন কারুকার্য। ফলে আলোর মহানগরীতে এবারে জগদ্ধাত্রী পূজা আরো আকর্ষক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version