Home Uncategorized আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন

0

পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ এর সহযোগিতায়, বাঁকুড়া জেলা শিশু সুরক্ষা ইউনিট, সমাজ কল্যাণ বিভাগ এবং জেলাশাসক ও জেলা সমাহার্তার করণ এর যৌথ উদ্যোগে,
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হলো বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে। “আপনা মাঝে শক্তি ধরো” এই শিরোনামে শিশুদের নিয়ে অনুষ্ঠানটি হলো বাঁকুড়া রবীন্দ্রভবন মঞ্চে।
অনুষ্ঠান উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন, বাঁকুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) এবং অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সহ সরকারি আধিকারিকবৃন্দ। ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার। বিভিন্ন স্কুল ও সমাজসেবী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত হল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version