Home Uncategorized অন্ধপ্রদেশে কাজের গিয়ে মর্মান্তিক মৃত্যু গঙ্গাসাগরের যুবকের

অন্ধপ্রদেশে কাজের গিয়ে মর্মান্তিক মৃত্যু গঙ্গাসাগরের যুবকের

0

সৌরভ নস্কর, গঙ্গাসাগর: ভিন রাজ্যে​ কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি। অন্ধপ্রদেশে পাথর খাদানে কাজ করতে গিয়ে পাথর চাপা পড়ে মৃত্যু হলো বছর আঠারোর এক তরুণ শ্রমিকের। মৃত যুবকের নাম রাকেশ মান্না। বাড়ি কীর্তনখালী গ্রামে। গত শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে কয়েকদিন আগেই অন্ধপ্রদেশে পাড়ি দিয়েছিলেন রাকেশ। সাথে ছিলেন তাঁর বাবা গুরুপদ মান্নাও। কাজের সূত্রে বাবা ও ছেলে আলাদা জায়গায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে কাজ করার সময় আচমকাই রাকেশের ওপর বিশাল বড় পাথরের চাঙড় ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণের। ​কিছুক্ষণ পর খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাবা গুরুপদ মান্না। নিজের চোখের সামনে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মীদের সহায়তায় দেহ উদ্ধার করা হলেও, মাত্র আঠারো বছর বয়সে ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
​পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাকেশ এর আগে কখনও বাড়ির বাইরে কাজে যায়নি। এটিই ছিল তাঁর প্রথম অভিজ্ঞতা। প্রথমবার কাজে গিয়েই যে ছেলে আর ফিরবে না, তা মেনে নিতে পারছেন না পরিজনেরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version