Home Uncategorized ২৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ 

২৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ 

0

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ।সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শীতলা উদয়নপল্লী এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখা হয়েছে।মঙ্গলবার এমন খবর গোপন সুত্রে পৌঁছায় সোনারপুর থানার পুলিশের কাছে।খবর পাওয়ার সাথে সাথেই এস.আই. সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে সোনারপুর থানার একটি বিশেষ পুলিশ দল দ্রুততায় ঘটনাস্থলে পৌঁছায়।সন্দেহভাজন বাড়িটি বাড়িটি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি অভিযান।

অভিযানের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন তার নাম খোকন হালদার,তার বাড়ি ঘাসিয়াড়ার পূর্বপাড়া কাঠপোল এলাকায়। এরপর পুলিশ বাড়িটিতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।পুলিশের তরফে আইনানুগ সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তকরণের কাজ সম্পন্ন করে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২৫.৮২১ কেজি।

ঘটনায় গ্রেফতার করা হয় খোকন হালদার কে।  ঘটনার পরিপ্রেক্ষিতে সোনারপুর থানাযর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মাদক আইনের সুনির্দিষ্ট  ধারায় একটি মামলা রুজু করে। পাশাপাশি এই বিপুল পরিমাণ গাঁজা কেন কি উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল?কোথা থেকে আনা হয়েছিল?কোথায় নিয়ে যাওয়া হতো ?এবং ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে?এমন সব প্রশ্ধের উত্তর খুঁজতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version