Home Uncategorized হাওড়ার কালীবাবুর বাজারে ‘মস্তানি’, প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় বৃদ্ধা সবজি বিক্রেতার নাতনিকে...

হাওড়ার কালীবাবুর বাজারে ‘মস্তানি’, প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় বৃদ্ধা সবজি বিক্রেতার নাতনিকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ। ভাইরাল সেই ভিডিও, পুলিশের তৎপরতায় গ্রেফতার যুবক

0

এবার মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে রীতিমতো ‘দাদাগিরি’র ঘটনা প্রকাশ্যে এসেছে। এর প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় জনৈকা বৃদ্ধা সবজি বিক্রেতার তরুণী নাতনিকে গায়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, লিখিত অভিযোগ পেয়েই পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত যুবক। পুলিশ জানিয়েছে, গত ১১ তারিখ লিখিত অভিযোগ দায়ের হয়েছিল হাওড়া থানায়। পুলিশ সেদিনই ওই অভিযুক্তকে গ্রেফতার করে। উল্লেখ্য, হাওড়া থানার অন্তর্গত কালীবাবুর বাজারে এক বৃদ্ধা সবজি বিক্রেতার কাছ থেকে ‘জোর’ করে টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাঁকে দোকান লাগাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর বৃদ্ধার নাতনি ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত যুবকের মুখোমুখি হলে প্রথমেই উভয়ের কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতন্ডায় দুজনেই জড়িয়ে পড়েন। তখনই ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, বৃদ্ধার নাতনিকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। ভরা বাজারে এমন ঘটনার ছবি মুহুর্তেই ‘ভাইরাল’ হয়ে যায়। যদিও সেই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। ঘটনার দিন রাতেই ওই তরুণী হাওড়া থানায় গিয়ে অভিযুক্ত যুবকের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিশ অভিযুক্ত ‘বাচ্চে’-কে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ‘হাওড়া-১ নেতাজি সুভাষ রোড ব্যবসায়ী সমিতি’র সম্পাদক সুদীপ পোল্ল্যে জানান, ‘ছবিতে যেটা দেখা গেছে আমরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। আমদের আশা, পুলিশ প্রশাসনও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version