Home Uncategorized হর ঘর তিরাঙ্গা কর্মসূচি পালিত হলো সুন্দরবনের সাগরদ্বীপে

হর ঘর তিরাঙ্গা কর্মসূচি পালিত হলো সুন্দরবনের সাগরদ্বীপে

0

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : “হর ঘর তিরাঙ্গা, আমাদের অঙ্গীকার প্রতিটি ঘরে তিরাঙ্গা”—এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবনের দূরবর্তী ও অতিসংবেদনশীল এলাকা সাগর দ্বীপে সাড়ম্বরে পালিত হলো ‘হর ঘর তিরাঙ্গা’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশমতোই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​সাগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুরুতে বিডিও অফিসের প্রাঙ্গণে উপস্থিত হন বিডিও অনন্ত কুমার গোস্বামী। সেখানে তিনি দেশের বীর শহীদদের পাশাপাশি স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং একাধিক মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। ​মূর্তিে মাল্যদানের পরেই একটি বর্ণাঢ্য তিরাঙ্গা যাত্রার শুভ সূচনা করা হয়। সাগর দ্বীপের বিভিন্ন পথ পরিক্রমা করে এই তিরাঙ্গা যাত্রা সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। এদিনের এই আয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি ঘিরে সাগরদ্বীপের মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version