Home Uncategorized স্কুলের পিছন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

স্কুলের পিছন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

0

সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী : স্কুলের পিছন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি পঞ্চায়েতের চাঁদা পাড়া এলাকায়। পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় ও পুলিশ সুত্রের খবর,বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি পঞ্চায়েতের চাঁদাপাড়া। সেখানে রয়েছে চাঁদাপাড়া অবৈতনিক প্রাথমিক স্কুল।বিদ্যালয়ের পিছনেই দুটি বড় বন্দুক পড়ে রয়েছে দেখতে পায় স্থানীয়রা।এমন খবর এলাকায় চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় বাসন্তী থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় বাসন্তী থানার পুলিশ। বন্দুক দুটি উদ্ধার করে নিয়ে যায়।পাশাপাশি কে বা কারা এই বন্দুক এখানে রেখেছিল?কি উদ্দেশ্যই বা ছিল? সেবিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় নায়েক জানিয়েছেন, ‘বাসন্তী ব্লকটাই বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে।ক্ষমতায় থাকাকালিন বিরোধীদের কে আক্রমণ করার জন্য তৃণমূলের গুন্ডারা বিভিন্ন সময়ে এই সমস্ত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল।ভেবে ছিলেন আজীবন তৃণমূল ক্ষমতায় থাকবে। ভাগ্যের পরিহাস বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক তৃণমূল নেতার বাড়ি,পুকুর,বাগান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধরপাকড়ে দিশাহারা তৃণমূলের গুন্ডারা। সম্ভবত কোন তৃণমূল নেতা ধরা পড়ার ভয়ে স্কুলের পিছনে দুটি বন্দুক ফেলে রেখে গিয়েছিল। পুলিশ তদন্ত শুরু করেছে। সঠিক তথ্য উদ্ধার হবে এবং এই ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তার গ্রেফতার হবে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version