অরিজিৎ মন্ডল,ডায়মন্ড হারবার:- গোসাবার বাসিন্দা সুজাউদ্দিন শেখ পেশায় তিনি রাজমিস্ত্রি গত ৮ থেকে ৯ মাস আগে সেন্টারিং এর কাজ করতে গিয়ে দোতলার ওপর থেকে পড়ে গিয়ে মাথা এবং হাতে পায়ে গুরুতর চোট পায়। অভাবের সংসারে পরিবারের একমাত্র রোজগেরে সুজাউদ্দিনের এমন দুর্ঘটনায় দুশ্চিন্তায় পড়ে পরিবার এর পরে কলকাতার হাসপাতাল থেকে তার ব্রেনের একটি অপারেশন করানো হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় তার হাত-পা সমস্ত কিছুই অবশ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের সাথে পরামর্শ করলে তারা জানায় ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ব্যায়াম করার পরেও ঠিক না হওয়ায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। অন্যদিকে তারা খোঁজ পায় ডায়মন্ডহারবার সেবাশ্রয় ক্যাম্পে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছেন সংসদ আর তারপরেই স্বামীকে নিয়ে সেই সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত হন সুজা উদ্দীনের স্ত্রী আসমা বিবি। সেখানে চিকিৎসকদের দেখানোর পরে জানা যায় সুজাউদ্দিনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে যে কারণে জন্যই তার পা অবশ হয়ে গেছে। আর যার চিকিৎসা করতে একটা বড় অংকের টাকার প্রয়োজন। বিষয়টি জানতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জানার পরেই মানবিক সংসদ নির্দেশ দেন কলকাতার কোন বড় জায়গা থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে সুজা উদ্দিনের। এরপরেই ডায়মন্ড হারবার সেবারসাই থেকে সুজাউদ্দিনকে সম্পূর্ণ বিনামূল্যে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়। আর সংসদের এমন ব্যবস্থাপনায় খুশি সুজাউদ্দিনের পরিবারের লোকজনের। সুজাউদ্দিনের স্ত্রী আসমা মোল্লা জানায় স্বামী স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা সেই আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম দিন আনা দিন খাওয়া সংসারে অনেক কষ্ট করে টাকা যোগাড় করে একবার অপারেশন করিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় আবারও তার শারীরিক অসুস্থতার জন্য অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি তবে কোন সুরাহা মিলছিল না। আশায় ছেড়ে দিয়েছিলাম স্বামী স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে। তবে অবশেষে সেবাশ্রয় এসে আশার আলো ফিরে পেলাম সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিনামূল্যে স্বামীর সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়েছে এমনকি কলকাতার বড় হাসপাতাল থেকে তার চিকিৎসা হবে একটা টাকাও দিতে হবে না আর যাতে নতুন করে আসার আলো দেখতে পাচ্ছি। এবং এই খুশিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দুই হাত ভরে আশীর্বাদ করেছেন ও কৃতজ্ঞতা স্বীকার করেছেন সুজাউদ্দিনের পরিবার।
