Home Uncategorized সামতাবেড়ে শরৎচন্দ্রের ১৫১তম জন্মবার্ষিকী পালন

সামতাবেড়ে শরৎচন্দ্রের ১৫১তম জন্মবার্ষিকী পালন

0

সুমন আদক, হাওড়া: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সামতাবেড়ের তাঁর বাসভবনে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। ‘শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটি’র উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, মাল্যদান, সংগীত, আবৃত্তি ও আলোচনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক আশীষ ব্যানার্জি। প্রারম্ভিক বক্তব্য রাখেন কমিটির সম্পাদক অধ্যাপক ইমন কল্যাণ মিশ্র। প্রধান বক্তা ছিলেন সারা বাংলা শরৎচন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী কমিটির সদস্য সুব্রত দাস। বর্তমান সামাজিক সংকটে শরৎচন্দ্রের মানবতাবাদী সাহিত্য ও জীবনচর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু শিক্ষক, অধ্যাপক ও সাহিত্যিকের অনুরাগীরা। শেষে কমিটির পরিবেশনায় মঞ্চস্থ হয় শরৎচন্দ্রের ‘অভাগীর স্বর্গ’ নাটক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version