সুমন আদক, হাওড়া: বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন হাওড়ার বাসিন্দা জাতীয় স্তরের প্রতিভাবান রাইফেল শ্যুটার দময়ন্তী সেন (১৫)। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। বৃহস্পতিবার সকালে দোকানে বেরিয়ে তারপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, তাঁর মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে। ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে মেয়ের অনুশীলন থাকে। বুধবার রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। কোনও ঝামেলা অশান্তি কিছুই হয়নি। কিন্তু তারপরেও কি এমন হল বোঝা যাচ্ছেনা। এই ঘটনায় উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা। ইতিমধ্যেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সমাজ মাধ্যমে তার নিখোঁজের খবর দিয়েছেন পরিবারের লোকজন। পুলিশ গুরুত্ব সহকারেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দময়ন্তীকে দেখা যায়। স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে তাঁকে দেখা যায়। শুক্রবার দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, তাঁর মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। সফলও হয়েছেন। প্রতিদিন সকালে মেয়ের অনুশীলন থাকে। বুধবার রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন দময়ন্তী। মেয়ের মোবাইল তাঁর কাছেই ছিল। বাড়িতে কোনও ঝামেলা-অশান্তি হয়নি। কিন্তু তা সত্ত্বেও কী ভাবে দময়ন্তী নিখোঁজ হয়ে গেলেন তা বোঝা যাচ্ছে না। উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থেরা। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, সামাজিক মাধ্যমে পরিবারের তরফে দয়মন্তী-র মা এক বার্তায় লেখেন, “বৃহস্পতিবার সকাল ১০টায় হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আমার মেয়ে দময়ন্তী সেন-কে শেষবার দেখা গেছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করুন। অনুগ্রহ করে আমার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে আমার মেয়ে দময়ন্তী সেন-কে দ্রুত খুঁজে পাওয়া যায় এবং সে নিরাপদে আমাদের কাছে ফিরে আসে। আপনাদের একটি শেয়ার বা সামান্য তথ্যও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। সন্ধান পেলে অনুগ্রহ করে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করুন। যোগাযোগ: 9804148878/9804148877″। বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, হাওড়া থেকে তাঁর ১৫ বছরের নিখোঁজ হওয়া মেয়ের হদিস পেতে রেলের সিসিটিভি ফুটেজ চেক করা খুবই প্রয়োজন। রেলের সিসিটিভি ফুটেজ ছাড়া সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, মেয়ে কোথা দিয়ে গেল কেন গেল কী করতে গেল এই সব বিষয়ে কোনও অস্বাভাবিকতা ওর ডায়েরিতে পর্যন্ত লেখা নেই। তিনি পুলিশকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন যাতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। ২৪ ঘণ্টার অনেক বেশি সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। শ্রীরামপুর থেকে যে ফুটেজ পাওয়া গেছে তাতেও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তিনি বলন, মেয়ে অত্যন্ত সুস্থ-স্বাভাবিক। সে নিয়মিত ডায়েরি লেখে এবং সে তার বন্ধুদের সাথেও কথা বলে। কাউনসেলিংয়ের সময়েও সে বাড়ির বা নিজের কোনও সমস্যার কথা জানায়নি।
