নিজস্ব প্রতিনিধি: ২ আগষ্ট কলকাতায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে মৎস্য চাষ উন্নয়নে প্রগতি মূল্যায়নে আঞ্চলিক পর্যালোচনা সভা। উপস্থিত ছিলেন মাছ চাষ, প্রাণীসম্পদ ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও মৎস্য, প্রাণীসম্পদ ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রকের রাজ্য মন্ত্রী জর্জ কুরিয়ান। এই পর্যালোচনা সভার মূল উদ্দেশ্য ছিল পিএমএমএসওয়াই, এফআইডিএফ, কেসিসি এবং পিএম- এমকেএসএসওয়াই প্রকল্পগুলির অগ্রগতি ও চ্যালেঞ্জ মূল্যায়ন করা এবং
কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা যাতে আর্থিক ও কারিগরি সহায়তার সর্বোত্তম ব্যবহার সম্ভবনা পর্যালোচনা করা।
