অসীম কুমার মিত্র: মাধ্যমিক পরীক্ষা ২০২৬ -এর প্রথম দিন। হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আমতা থানার পুলিশ আধিকারিকগণ বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন এবং সেইসঙ্গে জানালেন শুভেচ্ছা। আমতা থানার পক্ষ থেকে এই মহতী উদ্যোগে সামিল হয়েছিলেন আমতার এসডিপিও নিরুপম ঘোষ, থানার ওসি মফিজুল আলম, মেজবাবু অম্লান দাস এবং অন্যান্য পুলিশ ও সিভিকবৃন্দ। আমতা থানার পুলিশের এই মানবিক উদ্যোগে খুবই আপ্লুত এলাকার মানুষজন।
