পার্থ কুশারী, সাউথ গড়িয়া, দক্ষিণ চব্বিশ পরগনা : দোকানের সামনে অবৈধভাবে মাটি ফেলার প্রতিবাদ করায় এক মুদি দোকানদার প্রবীর নস্করবাবুকে বেধড়ক মারধর এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক মাটি ব্যবসায়ীর প্রসেনজিৎ নস্করের বিরুধ্যে। ঘটনাটি ঘটেছে সাউথ গড়িয়া ঘোষাল পাড়ায় এলাকায়। অভিযুক্ত মাটি ব্যবসায়ীর নাম প্রসেনজিৎ নস্কর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সাউথ গড়িয়া এলাকার ওই মুদি দোকানদারের দোকানের ঠিক সামনেই মাটি ফেলে স্তূপ করে রাখেন মাটি ব্যবসায়ী প্রসেনজিৎ নস্কর। এর ফলে দোকানে ক্রেতাদের যাতায়াত ও ব্যবসার কাজে চরম অসুবিধার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসতেই ওই মুদি দোকানদার এর প্রতিবাদ করেন এবং দোকান থেকে মাটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। অভিযোগ প্রতিবাদ করায় প্রসেনজিৎ নস্কর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বচসায় জড়িয়ে পড়েন। বচসা চলাকালীনই অভিযুক্ত ওই মুদি দোকানদারকে মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয় , বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা পুলিশে জানালে ওই মুদি ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন আক্রান্ত মুদি দোকানদার প্রবীরবাবু ও তাঁর পরিবার। অভিযুক্তের বিরুধ্যে করা আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ীদের একাংশ।
