Home Uncategorized বাসন্তীতে পুলিশে রাস্তায় ফেলে মারধ এর ঘটনা গ্রেফতার ৯ ,চলছে তল্লাশি

বাসন্তীতে পুলিশে রাস্তায় ফেলে মারধ এর ঘটনা গ্রেফতার ৯ ,চলছে তল্লাশি

0
Oplus_0

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী :  বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার পর্যন্ত বাসন্তীর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সকলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মোড়েখালি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর এরা সকলেই ঘটনার সময় পুলিশকে আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত। ইতিমধ্যেই সকলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। শুধু তাই নয় সকলকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের। আর এই ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত তাও তদন্ত করে দেখতে পুলিশ। 

 উল্লেখ্য বৃহস্পতিবার ১২৮ বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সরদার যখন বাসন্তী বাজার এলাকায় প্রচার করছিলেন তখনই তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার খবর পেয়ে বাসন্তী বাজারে পৌঁছায় পুলিশের একটি দল।পুলিশ এলাকায় পৌঁছাতেই দুষ্কৃতিরা রণংদেহী মূর্তি ধারণ করে।শুরু হয় আক্রমণ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসন্তী থানার এসআই সৌরভ গুহ,কনস্টেবল অমিত বিশ্বাস,কনস্টেবল বিশ্বজিৎ দাস,কনস্টেবল দেবাশীষ হালদার,কনস্টেবল সঞ্জিত গোলদার,কনস্টেবল অনুপ কুমার হালদার,সিভিক ভলেন্টিয়ার সৌমেন মন্ডল ও রফিকুল লস্কর।

বিজেপির প্রার্থীর সঙ্গে থাকা বেশ কয়েকজনকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাইক। ঘটনার তদন্তে নেমে পুলিশ সাহাবুদ্দিন গাজী, নূরআলম সেখ, আহম্মদ সেখ,আবিদ হোসেন সেখ,মোঃ ওয়াসীম,মিতাই পাল,সৈদুল মোল্লা,জাহাঙ্গীর হোসেন মোল্লা সহ মোট ৯ জনকে গ্রেফতার করে। ওই এলাকায় বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ এবং আরো বেশ কিছু ভিডিও ছবি খতিয়ে দেখে ধৃতদেরকে গ্রেফতার করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশকে মারধর, ভাঙচুর  , খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া, মামলার অজু করা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।পাশাপাশি টহল চলছে কেন্দ্রীয় বাহিনির।

পুলিশ সুত্রের খবর ঘটনায় মোট ২৪ জন কে চিহ্নিতকরণ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। অন্যান্যদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চলছে। ’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version