Home Uncategorized বাইক চালকদের মাথায় হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা

বাইক চালকদের মাথায় হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: রাজ্য সরকারের পথ নিরাপত্তা বিষয়ক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুক্রবার বারুইপুর জেলা পুলিশের ক্যানিং ট্রাফিক ও ক্যানিং থানার যৌথ  উদ্যোগে এক বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় ক্যানিং মাতলা ব্রীজ সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য পথ চলতি সাধারণ মানুষ এবং সকল গাড়ি চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।পুলিশের দাবী,আমরা প্রত্যেক গাড়ি চালকদের কাছে আবেদন করছি, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, পথ দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর কারণে অতিরিক্ত গতি। একই সাথে মদ্যপান করে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে আপনার নিজের এবং সাধারণ মানুষের মূল্যবান প্রাণহানি ঘটতে পারে।অসহায় হয়ে পড়তে পারে আপনার পরিবার। এই বিষয়ে সরকারের কঠোর আইন রয়েছে। আজকের এই কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল হেটমেটহীন বাইক চালকদের মাথায় সুরক্ষার হেলমেট পরিয়ে দিয়ে সতর্ক করেন পুলিশ কর্তারা।এছাড়াও স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে এক সচেতনতার পদযাত্রা অনুষ্ঠিত হয়।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;hw-remosaic: false;touch: (0.86694425, 0.16218771);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

পথ নিরাপত্তা সচেতনতা সম্পর্কে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক মোত্তাকিনুর রহমান জানিয়েছেন,হেলমেট হীন মোটরসাইকেল চালকদেরকে আমরা হেলমেট তুলে দিয়ে সম্মান জানানোর পাশাপাশি সচেতন করার চেষ্টা করেছি।  ট্রাফিক আইন মেনে চলার সুষ্ঠুভাবে গাড়ি চালানোর এবং পথ চলতি সকল মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাহায্য করা এবং নিজের সুরক্ষিত থাকার, অন্যকেও সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।’

অন্যদিকে সাধারণ পথ চলতি মানুষজন এবং যানবাহন চালকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারী মোত্তাকিনুর রহমান,ক্যানিং থানার আইসি তুষার কান্তি বিশ্বাস ,ট্রাফিক ইন্সপেক্টর সুজয় ঘোষ,ক্যানিং ট্রাফিক ওসি প্রণব হালদার সহ অন্যান্য পুলিশ আধিকারীকগণ। 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version