Home Uncategorized বর্ষ শেষের উন্মাদনা, বাজার নিশ্চুপ

বর্ষ শেষের উন্মাদনা, বাজার নিশ্চুপ

0

সঞ্জয় দত্ত (শেয়ারবাজার বিশেষজ্ঞ ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর)

বড়দিন তথা নতুন বছরকে সামনে রেখে বাজারে কেনাকাটা প্রায় বন্ধের কাছাকাছি। সবাই এখন ছুটির মেজাজে। আর এই কারণে বাজারে ভলিউম যেমন অনেক কম তেমনি মুভমেন্টও ভীষণ কম। একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে বাজার আটকে আছে যা ট্রেডারদের পক্ষে সত্যিই খুব বিরক্তিকর। তবে বাজার সম্পর্কে আশার কথা এটাই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি ২৬ হাজারের উপরে এবং এই মুহূর্তে আমি যখন লিখছি অর্থাৎ বুধবার বাজার ২৬১৫০ এর কাছাকাছি। আগামীকাল ছুটি তাই অনেকেই বেশি পজিশন রাখছে না তবে ২৬২০০র উপর যদি আজকে ক্লোজিং হয় তাহলে পরবর্তীতে গ্যাপ আপের সম্ভাবনা রয়েছে। যদি বৈদেশিক বিনিয়োগকারীদের বিষয়টাকে সরিয়ে রাখি তবে বাজার নিচের দিকে আসলেই কেনাকাটা করতে হবে এরকম টেকনিক্যাল ভিউ শো করছে। ২৬২০০ এর উপর পরপর দুদিন বন্ধ হলে এবার অন্তত: সর্বকালীন হাই কে টপকানো সম্ভাবনা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে। ৩১শে ডিসেম্বর এফওএমসি মিটিং এ আমেরিকায় কি হবে সেটাও গুরুত্বপূর্ণ। যদি নেগেটিভ কিছু না থাকে তাহলে জানুয়ারি থেকেই বাজারকে আমরা উপরের দিকে দেখতে পারি এবং সে ক্ষেত্রে ২৬৮০০ লেভেল কে টপকানোর সম্ভাবনা রয়েছে। আর যদি সেটা না হয় তাহলে বাজার আবার নিচের দিকে ২৫৮০০ লেভেল বা তার কাছাকাছি আসার সম্ভাবনা তবে বড় নিচের দিকে যাবার কোন সম্ভাবনা এখনই নেই। যদি না কোন ফান্ডামেন্টাল বড় কারণ সামনে চলে আসে। আগামী সপ্তাহের প্রেক্ষিতে বলা যেতে পারে নিচের দিকে ২৫৮০০ এবং উপরের দিকে ২৬৫০০ এই আপাতত: রেঞ্জ। এখন দেখার নতুন বছর নতুন কি সম্ভাবনা তৈরি করে !

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version