Home Uncategorized বঞ্চনা ও কুৎসার বিরুদ্ধে গর্জে উঠলো বাংলা ! তৃণমূলের প্রতিবাদ সভায় জনতার...

বঞ্চনা ও কুৎসার বিরুদ্ধে গর্জে উঠলো বাংলা ! তৃণমূলের প্রতিবাদ সভায় জনতার ঢল

0

পার্থ কুশারী , চম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনা : বাংলার উন্নয়ন রুখতে না পেরে বিজেপি পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে — এই অভিযোগ তুলে আজ চম্পাহাটি চীনের মোড়ে   বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে  একটি বিশাল রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হলো। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা , রাজ্যের শান্তি বিঘ্নিত করার চক্রান্ত এবং কুৎসার বিরুদ্ধে সরব হন তৃণমুল নেতৃত্ব। এদিন সভা থেকে বক্তারা স্পস্ট জানান , বাংলার মানুষকে ভয় দেখিয়ে বা মিথ্যে রটিয়ে দমানো যাবে না।কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং সত্য তুলে ধরার লক্ষ্যে এই গণ – আন্দোলন চলবে। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তৃণমুল কংগ্রেস উন্নয়নের পক্ষেই লড়াই জারি রাখবে বলে হুঙ্কার দেওয়া হয়। সভায় হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলা বঞ্চনার কাছে মাথা নত করবে না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version